শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

২০ জনকে নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

অনলাইন  ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৭৮৬ Time View

 

অস্ট্রেলিয়ায় মহড়া চলাকালীন ২০ জনকে নিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির ডারউইনের উপকূলে স্থানীয় সময় রবিবার সকাল এগারোটার দিকে এই ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে স্কাইনিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে। মহড়া ‘প্রিডেটর রান’ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি মেলভিল দ্বীপের কাছে বিধ্বস্ত হয়।

সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে। কারণ কিছু সেনা নিখোঁজ রয়েছে। তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটিতে কোনো অস্ট্রেলিয়ান ছিল না বলে ধারণা করা হচ্ছে। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। ঘটনাটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে ঘটেছে।

তিনি বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মীরা জড়িত এবং অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কেউ এতে ছিলেন না। খবরে বলা হয়েছে, মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০ জন, ফিলিপাইনের ১২০ জন, ইন্দোনেশিয়ার ১২০ জন এবং তিমুর লেস্টের ৫০ জন সেনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24