বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

হাসপাতালে চিত্রনায়িকা তমা মির্জা

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৬৮১ Time View

গত ঈদেই ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে প্রশংসা কুড়াচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। এবার আলোচিত এই অভিনেত্রী দুঃসংবাদ দিলেন।

তমা মির্জা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি রয়েছেন তিনি। শুক্রবার (১৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এ তথ্য তিনি নিজেই জানিয়েছেন। এ নায়িকা তার অসুস্থতার কথা জানিয়ে লিখেছেন, সরি, কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এছাড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত আছেন তিনি।

তবে এবারই প্রথম নয়, গত জুনেও অসুস্থতার কথা জানিয়েছিলেন এ তারকা। গত ২৩ জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চেকইন দিয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘পরিপূর্ণ বেড রেস্ট প্রয়োজন। অন্তত চার-পাঁচ দিন।

সেই সময় অসুস্থতার সম্পর্কে জানা গিয়েছিল, টানা শুটিং এবং সিনেমার প্রচারণায় অংশ নেয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ জন্য তাকে বেড রেস্টে থাকার কথা জানিয়েছেন চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24