শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষতিপূরণ ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৬৯৫ Time View

নিজস্ব  প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার ৫ লাখ এবং অঙ্গহানি হওয়া প্রত্যেকে ক্ষতিপূরণ হিসেবে পাবেন ৩ লাখ টাকা।

বিভিন্ন মেগাপ্রকল্পের উদ্বোধনের তারিখ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে এদিন বিকাল ৩টায় পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশ করা হবে। ২২ অক্টোবর তেজগাঁওয়ের নবনির্মিত সড়ক ভবন থেকে ভার্চুয়ালি একদিনে ১৪০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করা হবে ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার।

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ফাইভ নদার্ন রুটের গ্রাউন্ড ব্রেকিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে সাভারে সুধী সমাবেশ করা হবে। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২৮ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন চট্টগ্রামের আনোয়ারায় সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এ অংশের টোল চূড়ান্ত করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শুধু বাংলাদেশ নিয়ে বিশ্বের বড় দেশগুলোর মাথাব্যথা। বিএনপি যেসব দাবিতে গো ধরে আছে সেসব দাবির নিয়ে আমেরিকার কোনো মাথাব্যথা নেই। ইউরোপীয় ইউনিয়ন, ভারতও এ ব্যাপারে কিছু বলেনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করব। এটা অভ্যন্তরীণ বিষয়। আমাদের সংবিধান আছে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু সচিব মনজুর হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24