মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

রাশিয়ান ভাড়াটে বাহিনীর প্রধান প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৮৩৬ Time View

রাশিয়ায় প্লেন বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ১০ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইয়েভগিনি প্রিগোজিনের নামও রয়েছে।

রাশিয়ান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার টিভের অঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি প্লেনের যাত্রীদের তালিকায় ছিলেন ওয়াগনার ভাড়াটে গ্রুপের প্রধান প্রিগোজিন। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রিগোজিনের ব্যক্তিগত প্লেন কুজেনকিনো গ্রামের কাছে বিধ্বস্ত হয় ও এর সকল আরোহী নিহত হয়েছেন।

এদিকে, ওয়াগনারের ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন জানিয়েছে, মস্কোর উত্তরে টিভের অঞ্চলে প্লেনটিকে গুলি করে নামানো হয়। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার আগে দুটি বিস্ফোরণের মতো শব্দ পান, এরপর ধোঁয়ার দুটি রেখা দেখতে পান।

প্লেন বিধবস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে রোসাভিয়েশনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, ব্যক্তিগত প্লেনটি উড্ডয়নের আধাঘণ্টার কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর ওই উড়োজাহাজে আগুন ধরে যায়। সেখান থেকে এরই মধ্যে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত জুনে প্রিগোজিন রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান তিনি। প্রায় এক মাস পরে জুলাইয়ের ২০ তারিখে প্রথমবারের মতো তার জনসম্মুখে আসেন তিনি। সূত্র: বিবিসি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24