সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

বন্যা ও ভূমিধস মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৬০৫ Time View

নিজস্ব  প্রতিবেদক

চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। একইসঙ্গে ভূমিধসের ঘটনাও ঘটছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরিস্থিতি ও ভূমিধস মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে ৫ দিন ধরে টানা বর্ষণে একের পর এক ডুবেছে উত্তর ও দক্ষিণ চট্টগ্রামের রেলপথ ও সড়ক পথ। চরম দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। ডুবে গেছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া, হাটহাজারী, রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা।

আর সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে। বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। বৃষ্টিপাতে পার্বত্য জেলাগুলোর বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24