শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কুলাউড়ায় বিস্ফোরক ও তিন শিশুসহ ১৩ ‘জঙ্গি’ আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৬৯৯ Time View

নিজস্ব  প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় বিস্ফোরণ দ্রব্য, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের বিশেষায়িত ইউনিটটির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য দেন। তিনি জানান, বাড়িটি থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও ছয়জন নারী। এছাড়া ৩ শিশুও ছিল বাড়িটিতে। তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। আটকরা ‘ইমাম মাহদির কাফেলা’ নামে নতুন একটি সংগঠনের সদস্য বলে জানান আসাদুজ্জামান।

এর আগে রাত আটটা থেকে উপজেলার কর্মদা ইউনিয়ন পূর্ব টাট্টি উলি গ্রামের জুগিটিলায় বাইশালী নামক এলাকায় টিলার ওপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখে সিটিটিসি। এরপর শনিবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে ‘অপারেশন হিলসাইড’ নামে অভিযান চালানো হয়। আটকদের নামপরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।

সিটিটিসি প্রধান বলেন, অভিযানের সময় বিনা বলপ্রয়োগে তাদের আটক করা হয়। হেফাজতে নেওয়ার পরে আস্তানাটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়। যেগুলো দিয়ে গ্রেনেডসহ হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। এছাড়া ৩ লাখ ৬১ হাজার টাকা, প্রশিক্ষণ সামগ্রী, কমব্যাট বুট, বক্সিন ব্যাগ এবং কয়েক বস্তা জিহাদি বই জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে তারা বাড়িটিতে আসে। কখনো টাঙ্গাইল ও কখনো বগুড়ার বাসিন্দা বলে পরিচয় দিতেন তারা। জানা গেছে, ২৫ লাখ টাকা দিয়ে জায়গা কিনে আস্তানা বানিয়েছেন জঙ্গিরা। এর অর্থায়ন করেছেন একজন প্রবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24