বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ইমরান খান গ্রেপ্তার

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৯০৬ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দেওয়ার পর শনিবার (৫ আগস্ট) দুপুরে পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন’র তথ্যমতে, তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন ইসলামাবাদের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।

ইমরানে খানের বিরুদ্ধে তোশাখানার মামলাটির করেন দেশটির নির্বাচন কমিশন। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পিটিআই’র পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

এর আগে, গত ৯ মে অন্য একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে উত্তাল হয়ে উঠে গোটা পাকিস্তান। পরে দুদিনের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান। এরপর তিনি ও তার দল নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। ক্ষমতাচ্যুত হওয়ায় যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনীকে দায়ী করেন সাবেক এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24