রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭৬৮ Time View

 

ঝিনাইদহে পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে হরিনাকুন্ডু উপজেলার গোবরাপাড়া ও কালীগঞ্জের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মরিয়ম খাতুন (৬৫), তাসলিমা খাতুন (৩২) ও কৃষক আব্দুল হালিম (৫০)। স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে হরিনাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামে সাপের কামড়ে স্বামীর মৃত্যুর পর তিন বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে মায়ের কাছে চলে আসেন তাসলিমা খাতুন। তাসলিমার ছেলে আল আমিন প্রায় দেড় বছর আগে সৌদি আরবে যান কাজের সন্ধানে। সেখানেও নানা জটিলতায় জেলখানায় আছেন তিনি।

সন্তান বিদেশ যাওয়ার পর থেকে মা ও মেয়ে বাড়িটিতে থাকতেন। কোনোরকম কৃষি কাজ ও কাঁথা সেলাই করে চলতো তাদের সংসার।গতরাতের কোনো একসময় বাড়ির মেইন মিটারের তার ছিঁড়ে তাদের ঘরে বিদ্যুতায়িত হয়ে ছিল। শনিবার সকালে তাসলিমা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে কাজ সেরে ঘরে ঢুকছিলেন। সেসময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে মা মরিয়ম খাতুন মেয়েকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা এসে বাঁশের মাধ্যমে মিটারের তার সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

হরিনাকুন্ডু সোনাতনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। মরদেহ ময়নাতদন্তের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও বলেন, কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে খোরশেদের পুকুর পাড়ে পোকা দমনে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল হালিম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বাড়ি থেকে ফসলের ক্ষেতে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24