শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন How to Turn Your Gaming Rewards Points into Cash and Free Play সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার চাঁদাদাবী ও সন্ত্রাসীদের হুমকিতে সাংবাদিক রাসেলের পরিবার, বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

তিন দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৫৭৩ Time View

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে ইতালির পথে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আছেন।

রবিবার (২৩ জুলাই) ভোরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন। সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আগামীকাল ২৪ জুলাই ইতালির রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ইউরোপের দেশগুলোতে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্য আবারও অনুরোধ করবে ঢাকা।

শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এই সফরে ইউরোপের অন্যতম বৃহৎ গ্যাস ও তেল উৎপাদনকারী ইতালীয় প্রতিষ্ঠান ইএনআই’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

তিনি আরও জানান, ইতালি থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে দুপক্ষের আলোচনা চলছে।

তিন দিনের সফর শেষে আগামী ২৬ জুলাই সকালে ইতালি থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24