শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

জনদুর্ভোগ সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৭৭ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ আন্দোলন, সমাবেশের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে কিংবা ভাঙচুর-অগ্নি সংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। রোববার (৩০ জুলাই) শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সব সময় তাদের (বিএনপি) বলে আসছে আপনারা এগুলো (ভাঙচুর) করবেন না। আপনাদের সহযোগিতা চাই। আপনারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মতান্ত্রিকভাবে করেন। আমরা তাদের কোনো সমাবেশ, আন্দোলন, পদযাত্রায় বাধা দেই নাই। আমরা সব সময় বলে আসছি, জনদুর্ভোগ সৃষ্টি করলে কিংবা ভাঙচুর করলে, কিংবা অগ্নি সংযোগ করলে আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রচারণা ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে। সেখানে আমাদের কোনো বাধা নেই। কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করলে, রাস্তা-ঘাট বন্ধ করলে, মহাসড়কে যান চলচল বন্ধ বা অবরুদ্ধ করলে, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। ২০১৪-১৫ সালে অগ্নিসংযোগের মাধ্যমে তারা (বিএনপি) প্রচেষ্টা নিয়েছিল ঢাকাকে বিচ্ছিন্ন করার।

তিনি বলেন, নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ থেকে শুরু করে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। তারই একটি প্রচেষ্টা কালকে (শনিবার) আমরা দেখেছি। তারা (বিএনপি) বলেছে, তারা অবস্থান করবেন। কিন্তু অবস্থান বাদ দিয়ে তারা বড় রাস্তা, রাজপথের ওপর এসেছিলেন। এসে ভাঙচুর শুরু করেছেন। ছয়টি বাসে তারা ভাঙচুর করেছে। অনেক গাড়িতে ঢিল মেরে ধ্বংস করার প্রচেষ্টা নিয়েছে৷ আমরা মনে করি, তারা আইন বিরোধী কার্যকলাপ করেছেন।

রাজনৈতিক দল সমাবেশ করবে, সেখানে আমাদের কোনো বাধা নেই। কোন দল সমাবেশ করলো বা করলো না সেটি নিয়ে আমাদের বাধা নেই। আমরা শুধু দেখি কেউ যাতে জনগণের জানমালের ক্ষতি না করে, রাস্তা-ঘাট বন্ধ করে গাড়িতে অগ্নি সংযোগ করলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24