মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবে শতাধিক মৃত্যু

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৪৭ Time View

নাইজেরিয়ার নাইজার নদীতে বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দেশটির উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, প্রতিবেশী নাইজার রাজ্যের নিকটবর্তী কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার (১২ জুন) ভোরে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত প্রায় ১০৩ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। তার মানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এক বিবৃতিতে গভর্নরের অফিস জানিয়েছে, নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি বিয়ের অতিথিদের বহন করছিল। অতিথিরা মধ্য নাইজেরিয়ার নিকটবর্তী নাইজার রাজ্যের একটি অনুষ্ঠান থেকে কোয়ারা রাজ্যে ফিরছিলেন। নৌকাটি নদীতে কোনও কিছু একটিতে ধাক্কা দেয়। এরপর উল্টে যায়।

রাজধানী আবুজা থেকে আল জাজিরার আহমেদ ইদ্রিস বলেছেন, আমরা সেই এলাকার বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছি অন্তত ৬৪ জন লোক এক গ্রাম থেকে এবং প্রায় ৪০ জন অন্য গ্রাম থেকে এসেছিল। তিনি আরও বলেন, ইতোমধ্যে দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৬০ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24