শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছাড়লেন নরেন্দ্র মোদি

অনলাইন  ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫২১ Time View

 

যুক্তরাষ্ট্রের উদ্দেশে দিল্লি ছাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে তার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ভারতের স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুন) সকালে দিল্লি থেকে থেকে নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যায়। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স ঘাঁটিতে নামবেন। সেখানে এক দল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান তাকে স্বাগত জানাবেন।

তিন দিনের এই সফরে তিনি ভারতীয় বংশোদ্ভূত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মোদির সঙ্গে এই প্রথম বার দ্বিপাক্ষিক ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে।

হোয়াইট হাউসে আলোচনার টেবিলে মোদি এবং বাইডেন কী কী বিষয় তুলে ধরতে চলেছেন তা সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াত্রা। তিনি জানান, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদি-বাইডেন। আলোচনায় উঠে আসবে টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ সংক্রান্ত কথাবার্তাও।

বৃহস্পতিবারের বৈঠকের পর আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেনের সঙ্গে মোদির নৈশভোজের আয়োজন করা হয়েছে। পরের দিন মোদির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রে সফর শেষে মিশরে যাবেন মোদি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি চলতি বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন। তার আমন্ত্রণে এই প্রথম মোদি মিশরে যাচ্ছেন। ২৪ এবং ২৫ জুন তিনি মিশরে থাকবেন। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24