শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

৫শ’ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৬২৬ Time View

 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫শ’ মাকির্ন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। শুক্রবার (১৯ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।

বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় ৫০০ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই তালিকায় বারাক ওবামা ছাড়াও সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান ও বেশ কয়েকজন সিনেটর। এছাড়া মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল, কলবার্ট এবং সেথ মেয়ার্স।

বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘তালিকা-৫০০ এ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা তথাকথিত ক্যাপিটল হিলে হামলার পরিপ্রেক্ষিতে ভিন্নমতাবলম্বীদের নিপীড়নের সঙ্গে সরাসরি জড়িত।’

প্রতিবেদনে বলা হয়, ‘ওয়াশিংটনের জন্য শেখার উপযুক্ত সময় এসেছে যে, রাশিয়ার বিরুদ্ধে প্রত্যেক শত্রুতামূলক আক্রমণের কঠোর প্রতিক্রিয়া পেতে হবে।’

এর আগে শুক্রবার শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ওয়াশিংটন। একই দিন পাল্টা পদক্ষেপ হিসেবে ৫০০ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞার কথা জানালো মস্কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24