শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

হজযাত্রা শুরু কাল, হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৬৫৫ Time View

পবিত্র হজ যাত্রা শুরুর একদিন বাকি থাকতেই হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোন হজক্যাম্প। ঢাকার বাইরের হজ যাত্রীদের ফ্লাইটের তিন দিন আগে আসতে বলাই এরই মধ্য এক হাজারেরও বেশি যাত্রী পৌঁছেছেন হজ ক্যাম্পে।

হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও সাচ্ছন্দ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রথম দিনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির কথা জানান, হজ যাত্রীরা।

আগামীকাল রোবার ভোর ৪টায় হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা দেবে। বেশির ভাগ হজযাত্রী বয়ষ্ক হওয়ায় প্রথম দিনে আইডি কার্ড ও বিমানের টিকেট সংগ্রহের দীর্ঘ লাইনের ভোগান্তির কথা জানান অনেকে।

এ বছর ১ লাখ ২২ হাজার জন হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে। এর মধ্যে ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

হজক্যাম্পের পরিচালক বলেন, এবার সৌদি-পর্বের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরেই হবে। ফলে জেদ্দায় বিমান থেকে নেমে যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই হোটেলে যেতে পারবেন।

তিনি বলেন, আশকোনা হাজ ক্যাম্পে ২৪টি শীততাপ নিয়ন্ত্রিত ডরমেটরিতে হজ যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এ বছর ১ লাখ ২২ হাজার যাত্রী হজে যাচ্ছেন। ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত চলবে হজ ফ্লাইট। ঢাকার হজযাত্রীদের ফ্লাইটের ৭ ঘণ্টা আগে এবং ঢাকার বাইরের হজযাত্রীদের অন্তত তিন দিন আগে হজ ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24