মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

সাত বছর পর সৌদিতে ইরানের রাষ্ট্রদূত আলিরেজা

অনলাইন  ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৬২৬ Time View

সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ইরান। বিশিষ্ট কূটনীতিক আলিরেজা এনায়াতিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় রাজধানী বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ করবে এমন শর্ত দেওয়া হয়েছিল।

ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান সোমবার (২২ মে) জানিয়েছে, তেহরান এবং রিয়াদের মধ্যে এমন ঐতিহাসিক চুক্তি সইয়ের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে গত সাত বছরের রাজনৈতিক বিভেদের পরিসমাপ্তি হয়। বার্তা সংস্থা মিজানের বরাতে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, আলিরেজা এনায়াতি পররাষ্ট্রমন্ত্রীর সহকারী এবং মন্ত্রণালয়ে আরব উপসাগরীয় বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত তিনি কুয়েতেইরানি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

চুক্তির শর্ত অনুযায়ী, এর আগে গত ১২ মে ইরানে রাষ্ট্রদূত নিয়োগের বিষয় চূড়ান্ত করে সৌদি আরব। এজন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে রিয়াদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।

এর দুই মাসের মধ্যে সৌদি আরব তেহরানে নিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে। আমির আব্দুল্লাহিয়ান বলেন, সৌদি আরব তাদের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। আমরাও শিগগিরই সৌদি সরকারের কাছে আমাদের নতুন রাষ্ট্রদূতের নাম প্রস্তাব করব। ২০১৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে একজন প্রভাবশালী শিয়া পণ্ডিতকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সৌদি আরব এবং ইরানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ফের উত্তপ্ত হয়। এরপর হাজারো ইরানি নাগরিক তেহরানে সৌদি দূতাবাসের সামনে সহিংস বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু করেন। যার পরিপ্রেক্ষিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

সূত্র: আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24