মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু

অনলাইন  ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৬৪৯ Time View

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। রবিবার (১৪ মে) উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তামাউলিপাসের প্রসিকিউটর ও পুলিশ জানায়, সংঘর্ষে মালবাহী ট্রেলার এবং ভ্যানে আগুন ধরে যায়। এতে ২৬ জন প্রাণ হারান।

তবে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে খানে মালবাহী ট্রেলারটিকে পাননি। চালক মারা গেছেন, নাকি পালিয়েছেন সেটিও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভ্যানের যাত্রীরা একটি ব্যক্তিগত পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। এছাড়া তাদের মধ্যে শিশুও ছিল বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোয় প্রায়শই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। কাভার্ড ভ্যানে করে দরিদ্র দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেয় দালারা। যেন সহজেই দেশটিতে প্রবেশ করতে পারে। কিন্তু এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় বহু মানুষকে লাশ হতে হচ্ছে। যদিও রবিবারের ঘটনাটির সম্পর্কে তদন্ত করে জানাবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24