মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

পাকিস্তানজুড়ে ধর্মঘটের ডাক ইমরানের দলের

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৩৮ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার (১০ মে) দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেইসঙ্গে গ্রেপ্তারের কয়েক দিন আগে ইমরান খানের ঘোষিত দেশব্যাপী জনসভার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে দলটি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে করা মামলা মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ‘ফ্যাসিজম’ প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে এসে ধর্মঘট সফল করার আহ্বান জানান পিটিআইয়ের শীর্ষ নেতারা। দেশটির বিভিন্ন অঞ্চলে ইমরান খানের পূর্বঘোষিত জনসভাও নির্ধারিত সময়ে পালন করা হবে।

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশির নেতৃত্বে দলটির ইমারজেন্সি কমিটির সভায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এ কমিটি পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের কর্মপরিকল্পনা ঠিক করবে। দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, শাহ মাহমুদ কোরেশি সাত সদস্যের ইমারজেন্সি কমিটির গৃহীত পরিকল্পনা ঘোষণা করবেন। তিনি বলেন, বিশ্বকে দেখানো হচ্ছে পাকিস্তানে আর কোনো আইন অবশিষ্ট নেই।

এদিকে শাহ মাহমুদ কোরেশি করাচি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ইমরান খানের গ্রেপ্তার পূর্বপরিকল্পিত। এর সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লন্ডন সফরের সম্পর্ক রয়েছে। পাকিস্তানজুড়ে পিটিআইয়ের নেতাকর্মীদের সহিংস বিক্ষোভের বিষয়টি নাকচ করেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কোরেশি আরো বলেন, জনগণ নিজেরাই বিক্ষোভ দেখাচ্ছে। তারা শুধু তাদের নেতা ইমরান খানের নিরাপত্তা চায়। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24