বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কয়েকদিন আগেও আমরা একসাথে সময় কাটিয়েছি: বুবলী

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৪০ Time View

চিত্রনায়িকা শবনম বুবলী। ঢাকাই চলচ্চিত্রে অভিষেক অভিনেতা শাকিব খানের হাত ধরে। শাকিব- বুবলী জুটি বেঁধে অনেক সিনেমায় কাজ করেছেন। তারপর বিয়ে।

তবে দীর্ঘদিন ধরেই অভিনেতার সঙ্গে বুবলীর দাম্পত্যকলহ চলছে। শাকিব- বুবলী দ’জনেরই আগে জানিয়েছিলেন তারা আলাদা আছেন বর্তমানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব স্পষ্টভাবে জানিয়েছেন বুবলীর সঙ্গে অফস্ক্রিন-অন্সস্ক্রিন কোথাও আর একসঙ্গে দেখা যাবে না তাকে। স্ত্রী বুবলীর সঙ্গে সব অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে তার।
শাকিবের এমন কথা যেন বেশ ক্ষেপেছেন বুবলী। আজ বুধবার সকালে ফেসবুক পোস্টে বুবলী চিত্রনায়ক শাকিব খানের উদ্দেশে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেনো! বাস্তবে দেখা আপনার সাথে মেলেনা। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?

তিনি আরও লেখেন, কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি !! শেহজাদ এর মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাইনা, এড়িয়ে যাই কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলবো।

তিনি বলেন, আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম, শেহজাদসহও একসাথে ঈদ কাটিয়েছি, গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন, আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি।

তিনি আরও বলেন, শেহজাদ ছাড়াও কয়েকদিন আগেও আমরা এই ঈদ এবং ঈদ এর পরেও একসাথে থেকেছি, টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছুদিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনোও আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইংগিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন? এগুলো কিন্তু আর্কাইভে থেকে যাবে এবং শেহজাদ কিছুদিন পর বড় হয়ে এসব দেখবে এবং ভাববে কি নোংরাভাবে আপনি তাকে ক্যাশ করে তার মাকে প্রতিনিয়ত হেয় করেছেন।

বুবলী বলেন, আপনাকে তো কোথাও কখনও অসম্মান করিনি বা অসম্মান করে কথা বলিনি। বরং যেকোনো অবস্থায় আপনাকে সম্মান দিয়ে পাশে থেকে নানা ভাবে সাপোর্ট দিয়েছি। আপনার সমসাময়িক এতো বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছুদিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো? উদ্দেশ্য কী? আগে তো কখনও এরকম করতেন না? নাকি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়না।

নায়িকা আরও বলেন, সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে, ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন, সুপারস্টারডোম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়।

শাকিবের স্ত্রী আরও বলেন, অনেকটা সময় পার হয়ে গিয়েছে নিজের জীবন টাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে, আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনার ই ছিলো। এখনো আপনার কোনো কিছু মনে হলে সেই সিদ্ধান্তও একান্তই আপনার, সেটা যেই সিদ্ধান্তই হোক আমি অবশ্যই শুভকামনা জানাবো কিন্তু বিনীত অনুরোধ করবো আবারো কোনো লুকোছাপা করে আর কোনো বাজে কনফিউশন তৈরি করবেন না। এবং শেহজাদ এর বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দেই, আপনিও সেটা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24