শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ক্যানসার আক্রান্ত ভক্তের শেষ ইচ্ছা পূরণ করলেন শাহরুখ খান

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬১৬ Time View

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের অগণিত ভক্ত। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শাহরুখের অনুরাগীরা। এবার শাহরুখকে এক ঝলক দেখার কথা জানিয়ে জীবনের শেষ ইচ্ছের কথা জানালেন ক্যানসার আক্রান্ত ষাটের বেশী বয়সি তার এক ভক্ত।

জানা গেছে, শিবানী চক্রবর্তী নামক সেই শাহরুখ ভক্ত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। শাহরুখের সাথে দেখা করার তার শেষ ইচ্ছাটির বিষয়টি প্রকাশ্যে এনেছেন শিবানীর মেয়ে প্রিয়া চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ার বার্তায় তিনি জানান, ‘আমার মা ক্যানসারের শেষ পর্যায়ে রয়েছেন। আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে, শাহরুখ খান স্যারের সঙ্গে আমার মা-কে দেখা করানোর জন্য সাহায্য করুন। আমি জানি না যে, মা আর কত দিন বাঁচবেন। তাই অনুগ্রহ করে তার শেষ ইচ্ছে পূরণ করতে সাহায্য করুন।’

বিভিন্ন ফ্যানগ্রুপের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যায় শাহরুখ খানের কাছে। বিষয়টি তিনি জানার পর আর বিলম্ব করলেন না। সেই বৃদ্ধার কাছে ভিডিও কল করলেন। সোমবার (২২ মে) রাতে প্রায় আধা ঘণ্টা ধরে শিবানী চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কিং খান। শুধু তাই নয়, শিবানীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেবেন বলেও আশ্বাস দিয়েছেন অভিনেতা।

ভিডিও কলে আলাপের বিষয়ে প্রিয়া বলেছেন, ‘শাহরুখ খানের সঙ্গে মায়ের বিস্তারিত কথা হয়েছে। তিনি আমার সঙ্গেও কথা বলেছেন। স্যার বলেছেন মায়ের জন্য তিনি প্রার্থনা করবেন। মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি।’

এখানেই শেষ নয়, ক্যানসার আক্রান্ত শিবানীর সঙ্গে সরাসরি দেখা করবেন বলেও জানিয়েছেন শাহরুখ। আইপিএল’র সুবাদে মাঝেমধ্যেই কলকাতায় আসা হয় কিং খানের। সেই সূত্রে শিবানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24