শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ঐশ্বরিয়ার সিনেমার আয় ৪০০ কোটি ছাড়িয়ে

অনলাইন  ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৬৮৯ Time View

মনি রত্নম পরিচালিত আলোচিত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে ‘পোনিয়িন সেলভান: টু’। সিনেমাটির প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্টও মুক্তির দারুণ সাড়া ফেলে। মুক্তির পর কেটে গেছে ১২ দিন। এখনো বিশ্বব্যাপী বক্স অফিসে সাফল্যের ধারা ধরে রেখেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৩২ কোটি রুপি) আয় করেছে ৬৪.১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৫৭.৯ কোটি রুপি) আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি, তৃতীয় দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৩১.৬৫ কোটি রুপি) আয় করেছে ৬৫.০৫ কোটি রুপি, চতুর্থ দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ২২.১ কোটি রুপি) আয় করেছে ৩৯.৫৫ কোটি রুপি, পঞ্চম দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ১১.৩৫ কোটি রুপি) আয় করেছে ১৮.২৫ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ১০ কোটি রুপি) আয় করেছে ১৪.২৫ কোটি রুপি, সপ্তম দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৭.৫ কোটি রুপি) আয় করেছে ১০.৮ কোটি রুপি, অষ্টম দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৮.০৫ কোটি রুপি) আয় করেছে ৯.৮ কোটি রুপি, নবম দিনে বিশ্বব্যাপী (শুধু ভারতে ৯.৯৫ কোটি রুপি) আয় করেছে ১৩.৪৫ কোটি রুপি, দশম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ১৮.৮৫ কোটি রুপি, এগারোতম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৭.৩৫ কোটি রুপি, বারোতম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী যার মোট আয় দাঁড়িয়েছে ৩১২.২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৪০৭ কোটি ২৭ লাখ টাকার বেশি।

সবকিছু মিলিয়ে ‘পোনিয়িন সেলভান’ সিনেমার দুই পার্টের মোট বাজেট ৫০০ কোটি রুপি। দ্বিতীয় পার্ট নির্মাণে ব্যয় হয়েছে ২৫০ কোটি রুপি। ঐশ্বরিয়া ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন— বিক্রম, তৃষা কৃষ্ণান, জয়ম রবি, কার্থি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24