সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

লাহোরের বাসায় ফিরলেন ইমরান খান

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৭০০ Time View

দুদিন আটক থাকার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিনে মুক্তি পেয়ে লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন। খবর জিও নিউজের।

শুক্রবার (১২ মে) ইসলামাবাদ হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্চে তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় পিটিআই প্রধানের দুই সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত। তবে জামিন পাওয়ার পর তাকে ফের গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কায় প্রায় ১১ ঘণ্টা আদালতের ভেতরেই অবস্থান করেন তিনি। পরে গভীর রাতে লাহোরের পথে রাজধানী ইসলামাবাদ ত্যাগ করেন।

লাহোরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইমরান খান অভিযোগ করেন, লাহোরের উদ্দেশ্যে রওনা দিতে গেলে বিপদের কথা বলে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির। তিন ঘণ্টা অপেক্ষা করান তাকে।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী এক ভিডিওবার্তায় জাতির প্রতি ‘ব্যাপক প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার’ আহ্বান জানিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24