বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পাকিস্তানে কয়লাখনি নিয়ে সংঘর্ষ, পুলিশসহ নিহত ১৪

অনলাইন  ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৬২২ Time View

পাকিস্তানে কয়লাখনি দখলকে ঘিরে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার (১৫ মে) বিকেল ৫টার দিকে খাইবার পাখতুন প্রদেশের কোহাট জেলার দারা আদম খেল এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন সানিখেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং তিনজন আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এ ছাড়া আহত ১২ জনের সবাই সানি খেল ক্ষুদ্র নৃগোষ্ঠীর। তবে সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

দারা আদম খেল প্রশাসনের কর্মকর্তা আজম খান বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সাধারণত প্রচলিত আইন মানে না। তারা নিজেদের মধ্যে সমাধান করতে পছন্দ করে। এ কারণে কোনো মামলা দায়ের করেনি।

পাহাড়ি ওই এলাকাটির প্রায় চার মাইলজুড়ে কয়লাখনি রয়েছে। এলাকাটি আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর দখলে রয়েছে। ২০১৯ সাল থেকে এই এলাকার কয়লাখনির দখল নিয়ে সানি খেল ও আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। গত ফেব্রুয়ারিতেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তখন বিরোধ নিষ্পত্তি করতে সেখানে একটি ‘বাফার জোন’ তৈরি করা হয়। এরপর গত ১২ মে আখোরওয়াল ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বাফার জোন লঙ্ঘন করলে আবারও সংঘর্ষ শুরু হয়। সূত্র : ডন

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24