মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ভাঙ্গায় সড়কে গাছ ফেলে ট্রাক গতিরোধ করে গরু ব্যবসায়ীদের ১০ লক্ষাধিক টাকা ছিনতাই ।

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৭৪০ Time View

ভাঙ্গায় সড়কে গাছ ফেলে ট্রাক গতিরোধ করে গরু ব্যবসায়ীদের ১০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগঃ বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ ১ জন গ্রেফতার
সংবাদদাতা, ভাঙ্গা,ফরিদপুর:ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের তারাইল-সদরপুর সড়কের চরদুয়াইড় নামক স্থানে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে গরু ব্যবসায়ীদের ট্রাক গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকে থাকা ৬ গরু ব্যবসায়ীর নিকট থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এতে ডাকাত দলের হামলায় ৩ গরু ব্যবসায়ী আহত হয় এবং তাদের বহনকারী ট্রাকটি ব্যাপক ভাংচুরের শিকার হয়। রোববার দিবাগত ভোররাতে স্থানীয় চরদুয়াইড় এলাকায় নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ট্রাকটি উদ্বার করে। সোমবার দুপুরে ঘটনায় জড়িত সন্দেহে জুয়েল তালুকদার(২৬) নামে একজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকা থেকে একটি ট্রাকযোগে মিরাজ মাতুব্বর, আলামীন,মমিন সর্দার,ফরিদ মুন্সি,ওমর শেখ,আমিনুল সহ ৬ গরু ব্যবসায়ী গরু ক্রয়ের জন্য খুলনার উদ্যেশ্যে বের হন। ভোর ৫ টার দিকে স্থানীয় দুয়াইড় এলাকার ওই সড়কের একটি ফাঁকা জায়গায় পৌঁছলে ২০/৩০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল রাস্তার পাশের গাছ কেটে প্রতিবন্ধী তৈরি করে ব্যবসায়ীদের বহনকারী ট্রাকটি থামায়। এ সময় তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ট্রাকটির উপর তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় তাদের হামলায় ট্রাক চালক ও ৩ ব্যবসায়ী আহত হয়। পরে তাদের কাছে থাকা গরু ক্রয়ের প্রায় ১০ লক্ষাধিক টাকা লুটে নেয়। এ সময় তাদের আর্তচিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং স্থানীয় মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষনা দেয়। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে ডাকাতদল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ফেলে সর্বস্ব কেড়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রামদা,চাইনিজ কুড়াল, ছ্যান,চাপাতি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত গাছ কাটার করাতে রায়হান খুদিত থাকায় স্থানীয় ফর্নিচার ব্যাবসায়ী রায়হানকে আটক করে পুলিশ। তাকে আটক করার পর তার নিকট থেকে করাত কে নিয়েছে বিষয়টি নিশ্চিত করে।
এ ব্যাপারে ঘটনাস্থলে আসা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক অমিয় মজুমদার জানান,ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তদন্তের পর জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকা থেকে ঘটনায় সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়। দোষীদের অচিরেই গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24