বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর আখেরী গণমিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ Time View
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর আখেরী গণমিছিল

টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী আখেরী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। হরিণ প্রতীকের এই মিছিলকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে টাঙ্গাইল শহরে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানে এসে এক সমাবেশে মিলিত হয়।

আখেরী মিছিল উপলক্ষে পৌরউদ্যান ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। মিছিলে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা হাতে হরিণ প্রতীকের প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করে ফরহাদ ইকবালের প্রতি সমর্থন জানান। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেকালে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন,টাঙ্গাইলবাসীর ভালোবাসা ও সমর্থনে আমি অভিভূত।

সারা টাঙ্গাইল থেকে আপনারা আখেরী মিছিলে অংশ নিয়েছেন-এ জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন,আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারমুক্ত একটি শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। এসময় তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী পক্ষ বহিরাগতদের টাঙ্গাইলে প্রবেশ করিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে প্রশাসনকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। ফরহাদ ইকবাল বলেন,আমার নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। তবে কেউ ভয় পাবেন না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ এসব অপশক্তির জবাব দেবে। সমাবেশে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সভাপতি মেহেদী হাসান আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে টাঙ্গাইলের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌরউদ্যানে সমবেত হয়, যা আখেরী গণমিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24