বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে : ইসি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৬৭৯ Time View

নিজস্ব  প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিসুর রহমান। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নতুন অ্যাপস চালু করবে নির্বাচন কমিশন, যার মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল থেকে শুরু করে নির্বাচনের ফলাফল পর্যন্ত জানা যাবে। আর নির্বাচনের ব্যালট পেপার ভোটের দিন সকালে কেন্দ্রে পাঠানো হবে। বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আনিসুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠপর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সে জন্য সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া এই অ্যাপসের মাধ্যমে নির্বাচনি ফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। নির্বাচনি ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটের বেশি আগে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠালে অপব্যবহারের আশঙ্কা থাকে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র দুর্গম এলাকাগুলো বাদে বাকি সব কেন্দ্রে ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচনি অ্যাপস আপাতত ছয় বছরের জন্য চালু করা হচ্ছে বলেও জানান এই কমিশনার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24