বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ওমানে বাংলাদেশের এমপি আটক, ১২ ঘণ্টা পর মুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭৮৫ Time View

অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে মঙ্গলবার রাতে ওমানে আটক হন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। ১২ ঘণ্টা পর তাকে মুক্তি দেয় ওমানের পুলিশ।

জানা গেছে, খাদিজাতুল আনোয়ার মঙ্গলবার ব্যক্তিগত সফরে ওমানে যান এবং রাতে হাফা হাউস মাসকট হোটেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। ওমান সরকারের অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করা বেআইনি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে সভা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। মঙ্গলবার স্থানীয় হাফফা হাউস মাসকাট হোটেলে এ ঘটনা ঘটে।

ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে বুধবার সকাল ১০টার দিকে তাকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। তবে তার সঙ্গে আটক তার সহযোগীদের মুক্তি দেওয়া হয়নি।

দূতাবাস অনানুষ্ঠানিকভাবে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। কোনো এমপি ব্যক্তিগত সফরে থাকতে পারেন জানিয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে এমপিদের কোনো দল ওমানে সরকারি সফরে নেই।

খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24