সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ফরিদপুরের ভাঙ্গায় দাঙ্গা হাঙ্গামা কাইজ্যা বন্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 ফরিদপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৬৫০ Time View

ফরিদপুরের ভাঙ্গায় দাঙ্গা হাঙ্গামা কাইজ্যা বন্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া মাদ্রাসা মাঠে দীর্ঘদিনের দাঙ্গা হাঙ্গামা কাইজ্যা ও বিবাদ বন্ধের লক্ষ্য এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আরজু, নজরুল শিকারী প্রমুখ। প্রসঙ্গ দীর্ঘদিন যাবত ছোট খারদিয়া গ্রামের দুই গ্রুপের মধ্যে দাঙ্গা হাঙ্গামা কাইজ্যা চলে আসছে।

গত ১৪ মে কৃষক আলমগীর মাতুব্বর নিহত হলে পরিস্থিতির আরো অবনতি হয়। এলাকা পুরুষ শূন্য হয়ে পরে। এ সময় বক্তারা বলেন, অনাকাঙ্খিত যে ঘটনা ঘটে গেছে তার ক্ষতিপূরণ কখনোই দেওয়া সম্ভব নয়। তবে ভবিষ্যৎ দিনগুলিতে আমরা যদি দাঙ্গা হাঙ্গামা কাইজ্যা না করি তা হলে জান মালের ক্ষতি হবে না । এসময় উপজেলার চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান বলেন, দাঙ্গা হাঙ্গামা কাইজ্যা কখনো ভালো ফল বয়ে আনে না। এই দাঙ্গা হাঙ্গামা কাইজ্যার কারনে একটি মানুষের প্রাণ চলে গেল। এই ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়। তাই আমাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। কখনোই দাঙ্গা হাঙ্গামা কাইজ্যায় জড়িয়ে পরা যাবে না। ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন বলেন, আলমগীর সাহেবের পরিবারের যে ক্ষতি হলো তা কেউ পূরণ করতে পারবে না। আপনারা দুই টি পক্ষের কাছে আমার দাবী কেউ উস্কানি মূলক কথা বার্তা বলবেন না। নিহতের ঘটনায় মামলা হয়েছে , আইন আইনের গতিতে চলবে কোর্ট তার বিচার করবে। দুই পক্ষের ক্ষতি হয়েছে। কিন্ত এক পক্ষের একজন নিহত তাই আপনাদের সহানুভূতিশীল হতে হবে সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং গন্যমান্য ব্যক্তিবর্গ নিহত কৃষক আলমগীরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে সান্ত্বনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24