বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ত্রিশালের সাখুয়ায় মিলাদ ও দোয়া

মোমিন তালুকদার
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯১ Time View

বিএনপি’র চেয়ারপার্সন, বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার আশু সুস্থতা কামনা করে ময়মনসিংহের ত্রিশালে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার সাখুয়া বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দঃ জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবদীন।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া। অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তাঁর অঙ্গ
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24