বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

ফুলবাড়ীয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬৭ Time View

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার পালকি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. রেজাউল কবির দিপু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মহসিন মিয়া, ময়মনসিংহ দক্ষিন জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খন্দকার ওয়াহিদুল হাসান (ওয়াহিদ), কেন্দ্রীয়ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. আবু নাঈম বাবুল। সঞ্চালনায় ছিলেন মো. রাশেদুল হক খান কারা নির্যাতিত নেতা মোঃ শরিফুল ইসলাম ও মোঃজাহিদুল হাসান আইএজ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ জিয়া স্মৃতি সংসদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা সকলকে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24