বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৯৩ Time View

“নওগাঁর ধামইরহাটে রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও ধামইরহাটে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত,” এছাড়াও বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ টিভি চ্যানেল, জাতীয় পত্রিকা ও অন্যান্য অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যা আমাদের নজরে এসেছে এবং অনেক পত্রিকায় প্রকাশিত সংবাদ এখন পর্যন্ত নজরে আসে নাই সকল প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোঃ মামুন রেজা, মোঃ মুক্তার হোসেন মোঃ কালাম সাহিন।

প্রতিবাদে তারা জানান,” ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম একটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন, ইতিমধ্যেই বিষয়টি আমাদের নজরে আসে, আমরা রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি, সেজন্য আমাদের সম্মান ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য এক কুচক্রী মহল ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সাজানো একটি সংবাদ সম্মেলনে করেন।

মিথ্যা তথ্য দিয়ে তা বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা হয়। সংবাদে যা প্রকাশ পায় তার সঙ্গে আমরা জড়িত নয়। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে উপজেলার নিমতলী বাজারে একটি ঘরে বসে মনগড়া ব্যাখ্যা দিয়ে অধ্যক্ষের বক্তব্যে আমাদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেন আমরা সেই প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24