শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ফরিদপুরে বিনামুল্যে ধানবীজ, পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৭২ Time View
Oplus_131072

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ- ১ মৌসুমে পাট ও উফশি আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ফরিদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার, ধানবীজ ও পাটবীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় সদর উপজেলার ১১ টি ইউনিয়নের ৬ শত কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার ও দুই হাজার তিনশত কৃষকের মাঝে ১ কেজি করে উন্নত জাতের পাটবীজ ৫ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, দেশকে খাদ্যে সয়ং সম্পুর্ন করতে কৃষকদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফরিদপুরের কৃষকদের হাতের যাদুতে ফসলের মাঠ কানায় কানায় ভরে থাকে ফসলে। ফরিদপুরের ধান, পাট নিজেদের চাহিদে মিটিয়েও দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। কৃষি প্রণোদনার আওতায় যে বীজ দেওয়া হচ্ছে তা উন্নত জাতের। কৃষক যেন ভালো থাকে, তারা ফসল উৎপাদনে আরও বেশী আগ্রহী হয় এবং দেশে খাদ্যের চাহিদা পুরণ হয় সে লক্ষেই এ উদ্যোগ। আপনারা এই বীজ নিয়ে যত্নের সাথে চাষাবাদ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24