সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৯৬ Time View
Oplus_131072

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় সরোয়ার মুন্সি নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের নামে হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

তাঁদের অভিযোগ সরোয়ার মুন্সি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা। এতে দেড়শতাধিক নারী-পুরুষ সহ ভুক্তভোগী পরিবারের লোকজন অংশগ্রহণ করেন।

জানা যায়, গত বছরের নভেম্বরে পাশ্ববর্তী সাউতিকান্দা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাতুব্বরের নিকট থেকে পেঁয়াজবীজ ক্রয় করেন হিরালদী গ্রামের কৃষকেরা। ক্রয়কৃত পেঁয়াজবীজ অঙ্কুরিত না হওয়ায় ক্ষতিপূরণ চাওয়াকে কেন্দ্র করে গত ১২ ডিসেম্বর সকালে মোস্তফা মাতুব্বরের নেতৃত্বে কৃষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্ততপক্ষে ১০ জন কৃষক আহত হয়। তাঁদের মধ্যে ৪ জনকে হাসপাতালেও ভর্তি করা হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।

মানববন্ধনে স্থানীয় মিজানুর রহমান জানান, কৃষকদের ওপর অতর্কিত হামলাকে কেন্দ্র করে পাল্টা প্রতিবাদে সামান্য আঘাতপ্রাপ্ত হোন সরোয়ার মুন্সি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে যান। পরে ১৯ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বাভাবিক মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহিত করেন সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বর, সাংবাদিক সাইফুল্লাহ শামীম, আওলাদ মাতুব্বর সহ কয়েকজন।
পরে ভাঙ্গা থানায় আওলাদ শেখ বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে ১৫ জনের নাম উল্লেখ হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় নিরীহ মানুষদের অসৎ উদ্দেশ্যে এব চাঁদাবাজির জন্য আসামী করা হয়েছে বলে মিজানুর রহমান অভিযোগ করেন।

মামলায় আসামী করা হয়েছে ওই গ্রামের ফরিদুজ্জামান লাবলু ও তার বৃদ্ধ বাবা হাজী আব্দুল সালামকে। এর প্রতিবাদে মানববন্ধন অংশগ্রহণ করেন ফরিদুজ্জামান লাবলুর স্ত্রী সম্পা বেগম। তিনি বলেন, আমার স্বামী ও অসুস্থ শ্বশুরকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমার শ্বশুর নিজে হাটতে পারে না, খাইতেও পারে না সে নাকি কোপ দিয়েছে। মামলার পর থেকে মোটা অংকের টাকা দাবি করে আসতেছে এবং কয়েকবার টাকা নিয়েছে। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং ইন্ধনদাতাদের বিচার চাই।

এছাড়া মামলার পর থেকে ওই গ্রামের নারী ও শিশুদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে। মামলার ভয়ে গ্রামবাসী ঘরছাড়া হলে মোস্তফা মাতুব্বরের লোকজন হীরালদী গ্রামবাসীর উপর নির্যাতন অত্যাচার বাড়িয়ে দেয়। তার নির্যাতনে বর্তমানে স্কুল পড়ুয়া গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যাওয়া থেকে বিরত রয়েছে।  হাটবাজারে লোকজন যেতে পারছে না অভিযোগ করেন।

এসব থেকে পরিত্রান পেতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবি জানিয়েছেন মানববন্ধনে থাকা শত শত নারী পুরুষেরা।

বিষয়টি নিয়ে জানতে বাদী আউলাদ মাতুব্বরের মুঠোফোনে কথা হলে তিনি মৃত সরোয়ার মুন্সিকে দলের লোক দাবি করেন। তিনি বলেন, ওরা বাঁচার জন্য আমাদের নামে মিথ্যা অভিযোগ করতেছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, হত্যা মামলাটি তদন্তধীন রয়েছে। তদন্ত করে সঠিক কারন বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24