বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

নগরীর পাহাড়তলীতে নোয়াপাড়া ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

গতকাল (পহেলা জানুয়ারি) বুধবার রাত ৮ ঘটিকায় বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ৯নং ওয়ার্ডের নোয়াপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াপাড়া ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ, আলোচনা সভা ও এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাহাড়তলী থানা যুব দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, ১৩নং সড়াইপাড়া ওয়ার্ড যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, মহানগর যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ, খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন।

এছাড়াও এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য আজিজ চৌধুরী, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ফরহাদ, পাহাড়তলী যুবদলের সংগঠক মো: আবুল কালাম আবু, সদস্য মো: লেদু, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ নজরুল, আকবর শাহ থানা যুবদল নেতা খালেদ সাইফুল্লাহ, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: ইউনুস, ৯ নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ নেজাম,৯ নং ওয়ার্ড যুবদল নেতা বুলু, ,নগর যুবদল নেতা মোহাম্মদ তিতাস,নগর সেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, নেসাম,পাহাড়তলী থানা যুবদল নেতা নুর ইসলাম, পাহাড়তলী থানা যুবদল নেতা আলী আকবর, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক দেলোয়ার হোসেন,৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক রাজু,৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফ,যুবদল নেতা সবুজ, বিজয়,ওয়ার্ড যুবদল নেতা মো: রাজুসহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।

এরপর মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24