শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নগরীর বায়েজিদে এসকেএস মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩১৫ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর এসকেএস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ উপলক্ষে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গতকাল (৬ নভেম্বর) বুধবার বিকেলে নগরীর বায়েজিদ থানাধীন মুক্তিযোদ্ধা কলোনির ফ্রেন্ডস স্কুলের একটি কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এসকেএস ফাউন্ডেশনের এর সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ফ্রেন্ডস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক হারিছ চৌধুরী, বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরী, সানফ্লাওয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাসান, উদয়ন স্কুলের প্রধান শিক্ষক নাসরিন সুলতানাসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকবৃন্দ।

এ সভায় আসন্ন বৃত্তি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব বন্টন, প্রশ্নপত্র বিতরণসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষকদের ঐক্য থাকা খুবই জরুরী। বাংলাদেশে অনেক শিক্ষক সংগঠন থাকলেও সুবিধা বঞ্চিত শিক্ষকদের পাশে দাড়ানোর মতো সংগঠনের সংখ্যা খুবই কম।

এক্ষেত্রে শিক্ষক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজের আহ্বান জানান ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, আগামীকাল (৮ নভেম্বর) শুক্রবার নগরীর তিন টি কেন্দ্রে এসকেএস মেধাবৃত্তি-২০২৪ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24