সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার ২ প্রবাসী নিহত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৪০৮ Time View

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লিয়ন ফকির (২৬) ও নাজমুল শেখ (২৫) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লিয়ন ফকির ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা গ্রামের জাহাঙ্গীর ফকিরের একমাত্র ছেলে এবং নাজমুল তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামের ইউনুস শেখের ছেলে।

গত শনিবার দিবাগত রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে প্রাইভেটকার ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।

লিয়নের মামা লেবু মিয়া জানান, ১১ মাস আগে সৌদি আরবে যায় লিয়ন ফকির। শনিবার রাতে নাইট ডিউটি করে ভোর রাতে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে। তাদের গাড়িতে থাকা ৭ শ্রমিকের মধ্যে ৬ জন মারা গেছেন।

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নাজমুল নিহত হওয়ার সংবাদটি নিশ্চিত করেন তুজারপুর ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24