শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট ,ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৩২৮ Time View

ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মদনপুর এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমন চিত্র লক্ষ্য করা যায়।

সকাল সাড়ে ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট এখনো কমেনি।
এর ফলে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে নারী ও বৃদ্ধদের। পাঁচ মিনিটের পথ আধা ঘণ্টাতেও পাড়ি দেওয়া যাচ্ছে না।

রাজু হোসেন নামের এক যাত্রী বলেন, সকালে মদনপুর যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছি। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের কারণে বাস থেকে নেমে বাসায় চলে যাচ্ছি।

আব্দুর রহমান নামের এক গার্মেন্ট কর্মী বলেন, যানজটের কারণে হেঁটেই গার্মেন্টে যেতে হচ্ছে। কষ্ট হচ্ছে তবে এছাড়া তো আর যাওয়ার কোনো উপায় নেই।

আরিফুল হাসান নামের এক বাসচালক বলেন, সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। রাস্তায় জ্যাম এতোই যে শিমরাইল মোড়ে এসে বাস আর সামনে আগানোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ যেতে আর কত ঘণ্টা লাগে বুঝতে পারছি না।

এ বিষয়ে ট্রাফিক পুলিশের শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ আবু নাইম বলেন, যানজট বর্তমানে আরও তীব্র আকার ধারণ করেছে। তবে কি কারণে যানজট সৃষ্টি হয়েছে তা আমার জানা নেই।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সদস্যরা চেষ্টা করছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24