মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

জাজের নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে যা বললেন দীপ্তি চৌধুরী

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯১৬ Time View

বর্তমান সময়ের আলোচিত নাম দীপ্তি চৌধুরী। বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এ নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।গেল মাসে আলোচিত টক শো ‘টু দ্য পয়েন্ট’র একটি পর্ব উপস্থাপনা করে ব্যাপকভাবে পরিচিতি পান তিনি।

ওই একটি পর্বের জন্য হয়ে উঠেন ‘টক অব দ্য কান্ট্রি’! সেই উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার আবদুল আজিজ চেয়েছিলেন সবার প্রিয় মুখ দীপ্তিকে নায়িকা বানাতে।

তিনি জানিয়েছিলেন, সমাজের বাস্তবচিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। গল্প-স্ক্রিপ্ট লিখছেন, সেটির জন্য নতুন একজন মুখ খুঁজছেন। এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চান। পরিচিতজনের মাধ্যমে দীপ্তির কাছে সিনেমাটির প্রস্তাবও দেন তিনি।

তবে বিনয়ের সঙ্গে নায়িকা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। গণমাধ্যমকে দীপ্তি বলেন, উপস্থাপনা আমার পেশা। এই কাজটি আমি সঠিকভাবে করার চেষ্টা করছি। আর উপস্থাপনার কারণে মানুষ আমাকে চিনেছে এবং পছন্দ করেছেন। পাশাপাশি আমি কিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এর আগে আমার কিছু করার ইচ্ছে নেই। তাই আমি অভিনয়ে যুক্ত হতে চাই না।

এমনকি আগামীতে সিনেমা করার কোনো সম্ভাবনা নেই বলেও জানান দীপ্তি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির ওপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। স্টুডিও ছাড়ার আগেও দীপ্তিকে নেতিবাচক মন্তব্য করেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

যেখানে ধৈর্য ও ভদ্রোচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বর্তমানে তিনি চ্যানেল আই-তে ‘সময়ের কথা প্রয়োজনের কথা’ নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24