শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভাঙ্গায় চুরি করা স্বর্ণ দোকানে বিক্রি করতে গিয়ে গণধোলাই খেল চোর

লিয়াকত হোসেনঃ
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪৭৮ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় চুরি করা স্বর্ণ দোকানে বিক্রি করতে গিয়ে চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
গতকাল (১৮ আগষ্ট) রোববার বিকেলে ভাঙ্গা বাজার স্বর্ন পুর্টিতে এঘটনা ঘটে। আটক চোর হায়দার শেখ(৫০) উপজেলার চৌকিঘাটা গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

মামলার বাদী নাদিরা আক্তার ও স্থানীয়রা জানান, শনিবার সকালে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা (শফি মিয়ার) বেড়াতে যাই। শনিবার গভীর রাতে আমাদের ঘরের দরজা ভেঙে একদল চোর ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ভরি স্বর্ন ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। রবিবার বিকেলে হায়দার নামের একজন চোর আমাদের ঘর থেকে চুরি করা স্বর্ন ভাঙ্গা বাজারে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। পরে জনগন চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়।
সেই চোরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে চোর বলে, আমি যে স্বর্ণালংকার চুরি করেছি, তাহা বিক্রি করে টাকা খরচ করে ফেলেছি। আমার পাঁচ শতাংশ জমি আছে, জমিটুকু বিক্রি করে আপনাদের টাকা দিয়ে দিব ।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই নাঈম বলেন, জনতার হাতে চুরি করা স্বর্ণ সহ হায়দার নামের এক চোরকে আটক করা হয়েছে। এ ঘটনা ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে ১২ আগস্ট ঘারুয়া ইউনিয়নের চৌকিখাটা গ্রামের শেখ আক্কাসের ছেলে রাসেল শেখের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, নগদ ২লাখ টাকা চুরি করে নিয়ে যায়। আটক চোর হায়দারের নিকট থেকে রাসেলের কিছু স্বর্ন উদ্ধার হয়। এঘটনায় রাসেল ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
গত ২ আগস্ট পার্শ্ববর্তী চাঁনপট্টি গ্রামে ছরোয়ার খলিফার বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নেয় দুর্বৃত্তরা। সরোয়ার খলিফা একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এলাকার কৃষকেরা জানায়, আমাদের ফসলের মাঠ থেকে ১৩ টা স্যালো মেশিন হায়দার সহ একদল চোরেরা চুরি করে নিয়ে যায়। একবার এই হায়দার চোরকে একটি হ্যালো মেশিন সহ জনগণের হাতে ধরা পড়ে। তখন তার এক আত্মীয় সাংবাদিক থানা থেকে ছাড়িয়ে নেয়। তারপর থেকে ঐ চোর আরো বেপরোয়া হয়ে উঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24