শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দেশে সংখ্যালঘু সংক্রান্ত অপরাধ ৩০টি, যার অধিকাংশই রাজনৈতিক: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৭৭ Time View

গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনে ২০ জেলায় ৩০টির মতো সংখ্যালঘু সংক্রান্ত অপরাধের ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই রাজনৈতিক।এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আজ সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, এ পর্যন্ত ২০ জেলায় ৩০টির মতো সংখ্যালঘুবিষয়ক অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে অধিকাংশই লুটপাট ও মন্দিরে অগ্নিসংযোগ; যার অধিকাংশই রাজনৈতিক–সংশ্লিষ্ট।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক উল্লেখ করে সেনাপ্রধান বলেন, পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

তিনি এ সময় জানান, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী।

এর আগে ওয়াকার-উজ-জামান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24