রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ঈদযাত্রায় লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৬০৭ Time View

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল ৭টায় বরিশাল নদীবন্দরে কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

যাত্রীরা জানান, সড়কপথে ঝামেলা এড়াতে পরিবারসহ নৌপথকে বেছে নিচ্ছেন তারা। লঞ্চের আগাম টিকিট বিক্রি চললেও যাত্রীচাপ নেই। আর লঞ্চসংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু চালু হওয়াতে সড়কপথে যাত্রী চাপ বেশি হবে জানিয়ে নৌপথে যাত্রী আকর্ষণে নানা সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। মোবাইলে নেয়া হচ্ছে বুকিং।লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, দুর্ঘটনা এড়াতে ঈদের পাঁচ দিন আগে ও পরে নদীতে বাল্কহেড চলাচল বন্ধের দাবি তোলা হয়েছে। সব দাবি মেনে নিয়েছেন তারা। আশা করছি, সুন্দর একটি ঈদ আমরা যাত্রীদের উপহার দিতে পারবো।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, আষাঢ় মাসে ঈদ হওয়ায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ২৬ জুন থেকে বরিশাল-ঢাকা দুই প্রান্ত থেকে আটটি করে প্রতিদিন ১৬টি লঞ্চ চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24