শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

শরীয়তপুরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৪১ Time View

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে শরীয়তপুরের জাজিরায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

আজ রোববার (১১ আগস্ট) বিকালে উপজেলার কাজীরহাট মোড় থেকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আলীম বেপারীর নেতৃত্ব বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আজাহার মাদবর, কৃষি বিষয়ক সম্পাদক ছালেক খান, ছাত্রনেতা শামীম সহ বিপুল দলীয় নেতাকর্মী ও জনসাধারণ অংশ নেন।

সমাবেশে সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম বেপারী বলেন, সারাদেশে নৈরাজ্য চলছে। এর অবসান ঘটিয়ে আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব। কারণ, তাকে জোর করে দেশে ত্যাগে বাধ্য করা হয়েছিল। বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে নীল নকশার মাধ্যমে হত্যা করা হয়েছিল, একইভাবে জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24