শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

হাইকোর্ট বিভাগেও সংস্কার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৯৩ Time View

মানুষের আস্থার জায়গা সুপ্রিম কোর্টকে অতি দ্রুত চালু করার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান।আজ রোববার (১১ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ৭ আগস্ট অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। পরে ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো.আসাদুজ্জামানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ইতিমধ্যে সংকট কিছুটা কেটেছে মনে হয়। মানুষের আস্থার জায়গা সুপ্রিম কোর্টকে অতি দ্রুত চালু করার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। ছাত্র-আন্দোলনের কারণে তাদের দাবির মুখে সুপ্রিম কোর্টে সংস্কারের একটা উদ্যোগ সরকার গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, প্রধান বিচারপতি অতি দ্রুত বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এই জায়গাটিকে উন্নত করবেন।

হাইকোর্ট বিভাগে সংস্কার প্রয়োজন মনে করেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অবশ্যই মনে করি। কারণ, যে প্রক্রিয়ায় ছিল, সে কারণে জনরোষ তৈরি হয়েছে কোর্টের ওপর। … তাহলে হাইকোর্ট বিভাগে কেন হবে না? সব জায়গায় সংস্কার প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24