মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

কোটা আন্দোলনে আমিরাতে বন্দি প্রবাসীদের মুক্তির জন্য কথা বলবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৭৫ Time View

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে আরব আমিরাতে বন্দি বাংলাদেশিদের মুক্তির জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরব আমিরাতের সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন।

আজ রোববার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে করেন
এম তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এক প্রশ্নের উত্তরে এম তৌহিদ হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিচার করে অনেক বাংলাদেশিকে জেল দেয়া হয়েছে। এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা দেশটির সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন, যাতে শাস্তি যেন না দেওয়া হয়।

তিনি জানান, তারা (বাংলাদেশি) হয়তো সে সময় সে দেশের আইন কানুন ভুলে গেছিল।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে গত ২২ জুলাই তিনজন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত।

এর আগে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃ‌ত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন ক‌রা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন এম তৌহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24