মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

পদত্যাগের ঘোষণা প্রধান বিচারপতির, শিক্ষার্থীদের হাইকোর্ট ছাড়ার আহ্বান সেনাবাহিনীর

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৭৭ Time View

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ সন্ধ্যার মধ্যে তার পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীদের হাইকোর্ট ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

আজ শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের চলে যেতে অনুরোধ জানান হাইকোর্ট এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর লে. কর্নেল রেজওয়ানুজ্জামান খান।

এসময় তিনি মাইকে বলেন, আপনারা সুষ্ঠু বিচারের জন্যই এ আন্দোলন করছেন। ওবায়দুল হাসান পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। আপনার এখন এ জায়গা থেকে সরে যান। এতো ভিড়ের মধ্যে যেকোনো অঘটন ঘটাতে পারে। তাতে বিচারশালা ক্ষতিগ্রস্ত হবে ও আপনাদের আন্দোলন বাধাগ্রস্ত হবে। আপনারা সরে যান।

এর আগে সকাল থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে হাইকোর্টে আসা শুরু করেন। তারা বিচারপতিদের দলবাজ দাবি করে পদত্যাগ করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমারা দেখেছি শত শত শহীদের রক্তে কেনা স্বাধীনতাকে বানচাল করার জন্য অপশক্তি, পরাজিত শক্তি চেষ্টা করছে। আমরা তাদের প্রতিহত করবো, প্রতিরোধ করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24