মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সদরপুরে থানার লুট হওয়া শটগান ও মোটরসাইকেল ফেরত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩২৯ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও তিনটি মোটরসাইকেল ফেরত দিয়েছেন অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি।আজ শুক্রবার (৯ আগস্ট) সকালে আনসার ভিডিপির ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন এতথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের হাবিলদার আবদুল লতিফের কাছে মোটরসাইকেল ও অস্ত্রটি জমা দেওয়া হয়।

কমান্ড্যান্ট নাদীরা ইয়াসমিন বলেন, ফেরত দেওয়া শটগানের গায়ে ‘কে আর জি/ ৪২৫২২৪২’ নম্বর লেখা রয়েছে। ফেরত দেওয়া তিনটি মোটরসাইকেল দুটির নম্বর প্লেট খুলে ফেলা হয়েছে। অপর মোটরসাইকেলের নম্বর রাজবাড়ী-ল-১১-৬০৮৫।

তিনি আরও বলেন, হাবিলদার আবদুল লতিফের নেতৃত্বে আটজন আনসার সদস্য বর্তমানে সদরপুর থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গত বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে কয়েকজন ব্যক্তি লুট করে নেওয়া একটি মোটরসাইকেল চালিয়ে এবং দুটি মোটরসাইকেল নছিমনে করে এনে পৌঁছে দেন। অস্ত্রটি জমা দেওয়া ওই ব্যক্তি জানান, অপরিচিত এক ব্যক্তি তার ফোনে কল করে জানান, আটরশি দরবার শরিফের পাশে নির্মাণাধীন একটি দোকানঘরে একটি বস্তার ভেতর অস্ত্রটি রাখা আছে। পরে সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করেন তিনি।

নাদীরা ইয়াসমিন আরও জানান, মোটরসাইকেল তিনটি সদরপুর থানায় আনসার সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। শটগানটি ফরিদপুরের দায়িত্বরত সেনাবাহিনীর লে. কর্নেল নাহিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গগত, ৫ আগস্ট বিকেল ৫টার দিকে মিছিল থেকে একদল বিক্ষোভকারী সদরপুর থানায় হামলা করে। তারা থানার সামনে থাকা ইউএনও, ওসির গাড়ি ও একটি পুলিশ ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল লুট নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র–গুলি লুট করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, থানায় কতগুলো অস্ত্র বা কতগুলো মোটরসাইকেল ছিল তা হিসাব না করে বলা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24