বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

মুক্তাগাছায় সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪০১ Time View

মোঃ মাহমুদুল হাসান, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় নৈরাজ্য, সহিংসতা ও অপসংস্কৃতি ভুলে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বৃহস্পতিবার মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শামীম তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে, গুলি করে নিরীহ ছাত্র, শিশু ও সাধারণ মানুষকে হত্যার নিন্দা জানান।

বিশেষ করে রংপুরের আবু সাঈদ ও পানি ফেরিওয়ালা মুগ্ধের হত্যার প্রতিবাদসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তিনি আরো বলেন বর্তমানে যে ব্যাক্তিগত আক্রোশে হানাহানি ভাংচুরের নৈরাজ্য হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এ সময় নৈরাজ্য বিরোধী নানা ফেস্টুন, প্লেকার্ড ও ব্যনার প্রদর্শন করে স্লোগান দেয় শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে শিক্ষক-শিক্ষার্থীরা অবিলম্বে নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এসময় সাংবাদিক ক্বাফি খান, রিপন সারওয়ার, মো. মাহমুদুল হাসান ও শিক্ষক এডভোকেট মো. নাজমুল ইসলাম সহ অনেকেই শিক্ষার্থীদের সাথে মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, একটি রাহুর কবল থেকে দেশ মুক্ত হয়েছে। সেই দেশকে এখন নতুন পথে নতুনভাবে সুন্দর সুচারোভাবে গড়ে তুলতে হবে। সে জন্য সকলকে সুন্দর মনমানসিকতা নিয়ে কাজ করতে হবে। কোন ধরনের দুষ্কৃতিকে প্রশ্রয় দেয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24