শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরে তিন থানায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ; নিহত ১

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৪১ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে কোতোয়ালি, সদরপুর ও মধুখালী থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় অবরুদ্ধ পুলিশরা থানা থেকে বের হওয়ার সময় টিয়ার সেল ও গুলিবর্ষণ করে।

এসময় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতের নাম মো. সামচু মোল্যা (৬৫)। তিনি শহরের পূর্ব খাবাসপুরের বাসিন্দা। পরে পুলিশরা বেরিয়ে গেলে থানা ভবনে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।গত সোমবার (০৫ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় গত মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে এ রিপোর্ট লেখার সময় জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে সোমবার দুপুরের পর থেকেই ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে হাজারো ছাত্র-জনতা বৃষ্টি উপেক্ষা করে বিজয় উল্লাসে জড়ো হয়। বিকেল ৫টার দিকে সেখানে উপস্থিত একটি দল পাশেই অবস্থিত কোতোয়ালি থানায় হামলার চেষ্টা করে। একটু পরে থানার দিকে ইটপাটকেল ছুঁড়তে থাকলে সেখানে অবরুদ্ধ পুলিশরা টিয়ার সেল ও চাইনিজ রাইফেলের গুলিবর্ষণ করে থানা থেকে বেরিয়ে পুলিশ লাইন্সে চলে যায়। এসময় টিয়ার সেল ও গুলিবর্ষণে হামলাকারীরাসহ বিজয় উল্লাসে সমবেতরা মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় থানার সামনে বাদামপট্টি সড়কে সামচু নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। গুলিটি তার চোখ ভেদ করে মাথা দিয়ে বেরিয়ে যায়। এসময় তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গুলিতে ছাত্রদল নেতা ভিপি ইউসুফ, বিএনপি নেতা ওবায়দুলসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হন।

পুলিশ থানা ছেড়ে বেরিয়ে গেলে কোতোয়ালি থানায় আবারও হামলা করে ভাঙচুর ও সেখানে থাকা গাড়ি ও অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়।এছাড়া জেলার সদরপুর ও মধুখালী থানায়ও ভাঙচুর এবং অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে পুলিশ সুপারকে ফোন দিলেও তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফের ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও বিভিন্নস্থানে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24