বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৩৯ Time View

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে আসিফ করিম চৌধুরী (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত (ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪) এ
৪ জন ছিনতাইকারী কিশোর গ্যাং সদস্যদেরকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের ১০ জুলাই (বুধবার) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফারকৃতরা হলো হারলা এলাকার মো. আলী আকবরের ছেলে মোহাম্মদ সাকিবুল হাসান ওরফে সাকিব (২০), চন্দনাইশ পূর্ব জোয়ারা এলাকার বাহার ‍উদ্দীনের ছেলে ইয়াছিন আরাফাত বাপী (১৮), আইনের সংঘাতে জড়িত শিশু হারলা নয়াপাড়া এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন সাইম (১৭) এবং হারলা আব্বাস তালুকদার বাড়ির আবু তাহেরের ছেলে সাকিবুল ইসলাম ওরফে সাকিব (১৬)।

ঘটনারদিন ৯ জুলাই (মঙ্গলবার) আসিফ তার পরীক্ষা কেন্দ্র চন্দনাইশ উপজেলার আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে হিসাববিজ্ঞান নীতি প্রয়োগ বিষয়ের পরীক্ষা দেওয়ার জন্য আসে। পরীক্ষা শেষে ওইদিন দুপুর দেড়টার সময় কেন্দ্রের পাশে চন্দনাইশ পৌরসভার জোয়ারা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এতিমখানার সামনে রাস্তায় পৌঁছলে কয়েকজন তার গতিরোধ করে ।এ সময় আসামিরা ছুরি প্রদর্শন করে তার ব্যবহৃত পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা বিবাদীরা বাদীর ব্যবহৃত realme c33 মোবাইল সেট যার মূল্য ১৪ হাজার টাকা দামের একটি এনড্রয়েট মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসিফ চন্দনাইশ থানায় অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পুকুরের ঘাটলার সিঁড়ি হতে বাদীর দেখানো ও সনাক্তমতে উপরোক্ত ৪জন বিবাদীদের গ্রেফতার করে ও মোবাইল ফোন উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় থানায় অবহিত করলে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় ৪ জনকে গ্রেফতারে পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24