শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

অবশেষে সনাতন ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাইলেন ব্যবসায়ী রবিন সাহা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৮৮ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাংগায় ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দিরে শ্রীমদ্ভগবদ্গীতা ও শ্রীমদ্ভাগবত পাঠের বিশেষ এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শত শত সনাতন ধর্মালম্বী ভক্তরা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভাংগা উপজেলার সাবেক চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল। এসময় বক্তব্য রাখেন, ভাংগা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ কমল দাস এবং সদানন্দ টিকাদার প্রমুখ।অনুষ্ঠান শেষে দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। 

এদিকে শ্রী শ্রী কালীবাড়ী মন্দিরে নিজের ভুল বুঝতে পেরে সনাতন ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন ভাঙ্গা বাজারের ব্যবসায়ী রবিন সাহা। রবিন সাহা বলেন, আমি শারিরীকভাবে খুবই অসুস্থ। মানুষ মাত্রই ভুল করে, কেউই ভুলের ঊর্ধে নয়। তাই আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। আমাকে আপনারা কোলে তুলে নিবেন, আপনারা আমাকে ফেলে দিবেন না।

উল্লেখ্য, গত ১৪ই জুন একটি বেসরকারি টেলিভিশনে (আর.টিভি) এক সাক্ষাৎকারে রবিন সাহা বলেন, বাংলাদেশের ৫০% হিন্দুরা এবং ভারতের পশ্চিমবঙ্গের ৮০% হিন্দুরা গরুর মাংস খায়। তাঁর এমন বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24