সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গায় বিজয়ী মনিরুল, বোয়ালমারীতে মুশা

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩১০ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ফরিদপুরে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ জানিয়েছেন, চতুর্থ ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনে ৩৯ শতাংশের একটু বেশি ভোট পড়েছে।

শান্তিপূর্ণ ভোটে বোয়ালমারী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪৩ হাজার ২৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ সেলিমুজ্জামান লিটু ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট। বেসরকারিভাবে নির্বাচিত মুশা মিয়া বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি এর আগেও তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

এদিকে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাজী মনিরুল হক। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৩ হাজার ৫৯৩ ভোট। তার নিকটতম হয়েছেন বর্তমান চেয়ারম্যান এটিএম জাহিদ হাসান। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪২৯ ভোট। বিজয় কাজী মনিরুল হক একজন স্বর্ণ ব্যবসায়ী।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24